চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসতি সরাতে উচ্ছেদ অভিযান

আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১২:২২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম: মহানগরীর বেশ কয়েকটি স্থানে পাহাড়ের পাদদেশে বসবাসরত অধিবাসীদের উচ্ছেদের কাজ বুধবার (১০ অক্টোবর) দুপুর ২টা থেকে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মহানগরের লালখানবাজার মতিঝর্ণা, খুলশী, বায়েজিদ, একে খান এবং পাহাড়তলীতে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

বুধবার সাড়ে ১১ টার দিকে তিনি জানান, সমুদ্রবন্দরে চার নম্বর হুঁশিয়ারি সঙ্কেত চলছে। কয়েকদিন ধরে নগরে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস হতে পারে এই আশঙ্কায় আমরা পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের উচ্ছেদ করতে মাঠে নামছি।

আজ দুপুর ২টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। যাতে সবাই ঝুঁকি এড়িয়ে নিরাপদে থাকতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ। বলেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে মঙ্গলবার পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছিল।

সিএস/সিএম

Print This Post Print This Post