চট্টগ্রামে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় আধা কেজি গাঁজাসহ মো. আকাশ রহমান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ বগুড়ার সোনাতলা থানার নঞ্চআরা গ্রামের আলী আজগরের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপাড়ের আনন্দবাজার এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print This Post Print This Post