মিয়ানমারে গুলিবিদ্ধসহ ৯ রোহিঙ্গা চমেকে

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ১:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম : মিয়ানমারের মংডুতে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ সাত জনসহ ৯ নারী-পুরুষকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে বিভিন্ন সময়ে তাদের হাসপাতালে আনা হয়।

৯ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ২ জন নারী। পুরুষ ৭ জনই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুই নারী লাঠির আঘাতে আহত অবস্থায় ভর্তি হন চমেকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print This Post Print This Post