আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে যান চলাচল শুরু

আপডেট: ১৬ জুন ২০১৭ ৫:৫৭ অপরাহ্ন

ctg flyover

চট্টগ্রাম : নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত বিস্তৃত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার আজ শুক্রবার সোয়া তিনটার দিকে যান চলাচলের জন্য পরিক্ষামূলকভাবে উম্মুক্ত করে দেয়া হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস ছালাম আনুষ্ঠানিকভাবে ফ্লাইওভার যান চলাচলের জন্য উম্মোক্ত করার পর পরই ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে।

৫.২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের ষোলশহর দুই নম্বর গেট এবং জিইসি মোড়ে র‌্যাম্পসহ দৈর্ঘ ৬ দশমিক ৮ কিলোমিটারে উন্নীত হয়েছে। চট্টগ্রামে এ যাবৎকালের সবচেয়ে বড় এই ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা। এটি নগরীর যান চলাচলে গতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

উল্লেখ্য, ২০১০ সালের ১ জুন মুরাদপুর-ওয়াসা আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। পরে প্রথম সংশোধিত ডিপিপি ২০১৩ সালের ১ অক্টোবর আবার একনেকে অনুমোদন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ১২ নভেম্বর প্রকল্পটির ভৌত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সিটিজিসান.কম/ফয়সাল

Print This Post Print This Post