
অনলাইন ডেস্ক, সিটিজিসান.কম, চট্টগ্রাম:: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় এলাকায় বৃহস্পতিবার সকালে বন্যহাতির আক্রমনে মো. হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আহতরা হলেন-আহত হয় আবুল কালাম (৩২) ও মনজুর (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হারুন জানান, বিগত এক সপ্তাহ ধরে বন্যাহাতির পাল বাজালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের পাশের গ্রামে চলে আসে। বন বিভাগের পক্ষ থেকে হাতি গুলো তাড়ানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি।এসব বন্য হাতির ভয়ে অনেকটা গ্রাম ছাড়া স্থানীয় বাসিন্দারা।
হারুন বলেন, গ্রামের বাড়িঘর ফসলাদি নষ্ট করছে হাতির পাল। আজ সকালে গ্রামবাসি জোট বেঁধে বন্যাহাতি গুলো তাড়াতে গেলে উল্টো হাতির দল গ্রামবাসীর উপর চড়াও হয়। এতে মো. হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
