রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ।
সোমবার বিকাল ৩ টায় উপজেলার লালা নগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁঞা সিটিজিসান.কমকে বলেন, উপজেলার লালা নগর ইউনিয়নের আলম শাহ পাড়া এলাকার আবদুস সাত্তারের পুত্র মো. বেলাল (৩৮) এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
সোমবার (২৯ মে) দুপুরে গোপন সংবাদে থানায় খবর আসে বেলালের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। রাঙ্গুনিয়া থানার এস.আই মো. ইসমাঈল সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ি লালা নগরের আলম শাহ পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় বেলালকে আটক করা হয়।
এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করেন। পরে তার বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে দুটি দেশীয় এলজি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। সে ২০১৬ সালে ১৩ মার্চ চান্দগাঁও থানা পুলিশের হাতে একটি ম্যাগজিনসহ গ্রেফতার হয় বলে জানায় রাঙ্গুনিয়া থানার পুলিশ।
তার স্ত্রী কুসুম আকতার (৩০) বলেন, গত দুইদিন আগে হোছনাবাদের নিশ্চিন্তাপুর নজুর পাড়া এলাকায় একটি মেয়ের সাথে অবৈধ মেলামেশার অভিযোগে এলাকাবাসী বেলালকে গনপিঠুনি দেয়। রোববার প্রথম রোজার দিন ইফতারের সময় গনপিঠুনির ঘটনায় তার জড়িত থাকার কথা জানতে চাইলে সে আমাকে ব্যাপক মারধর করে। আমি উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি। গ্রেফতারের পর সে জেল থেকে বেরিয়ে দেখে নেবে হুমকি দেয়ার অভিযোগ করেন তিনি।
সিটিজিসান.কম/ফয়সাল
Print This Post

