মিয়ানমারে পানি উৎসবে নিহত ১৪

আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ১:১০ অপরাহ্ন

7

অনলাইন ডেস্ক :: মিয়ানমারের পানি উৎসবে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫২ জন। সোমবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে মিয়ানমারে বাৎসরিক পানি উৎসব শুরু হয়। উৎসব শেষ হয়েছে রোববার।

উৎসব চলাকালে গত চারদিনে বিভিন্ন ঘটনায় দেশটিতে ১৪ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে। এসব ঘটনায় ১৪৭টি মামলা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম আলনি ডেইলি জানিয়েছে, মদ পান করে গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি ও দলগত মারামারির ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর মিয়ানমারে পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছিল ৩৬ জন। এছাড়া আহত হয় আরো ৩১৬ জন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post