পতেঙ্গায় ১০০ ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ১৫ মার্চ ২০১৭ ১২:২৭ অপরাহ্ন

black-man-arrested

চট্টগ্রাম :: নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া থেকে ১০০ পিস ইয়াবাসহ সুমন দাশ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাকুকাইন আশু ডাক্তারের বাড়ির অজিদ দাশের ছেলে।

এ ব্যাপারে পতেঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই মিহির আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুতি চলছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post