মেহেরপুরে বন্দুকযুদ্ধে চারজন নিহত

আপডেট: ১৪ মার্চ ২০১৭ ৯:৩৬ পূর্বাহ্ন

cross-fire

অনলাইন ডেস্ক :: মেহেরপুরে দর উপজেলার সোনাপুর গ্রামে সোমবার রাত আড়াইটার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। ‍আহত হয়েছেন পুলিশের ৬ কর্মকর্তা। সদর উপজেলার নুরপুর মোড়ে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত চারজন হলেন- সদর উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। নিহত চারজন সোনাপুর গ্রামে জোড়া খুন মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই ৪ সন্ত্রাসী নিহত হয়।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, উপপরিদর্শক (এসআই) তারিক আজিজ, এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য আব্দুল হান্নান, আব্দুল ওহাব, মিথুন সরকার ও শহিদুল ইসলাম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post