রাঙ্গুনিয়ায় ফার্নিচার দোকানদারকে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট: ৩ মার্চ ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ন

ছবি : রাঙ্গুনিয়ায় ফানির্চার দোকাদার হত্যার চেষ্টায় গ্রেফতার কর্মচারি রাশেদ। আহত দোকান মালিক মনছুর (ডানে)।
ছবি : রাঙ্গুনিয়ায় ফানির্চার দোকাদার হত্যার চেষ্টায় গ্রেফতার কর্মচারি রাশেদ। আহত দোকান মালিক মনছুর (ডানে)।

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় ফার্নিচার দোকানদারকে গলা কেটে হত্যার চেষ্টায় চালিয়েছে তারই নিজ দোকানের কর্মচারি। গুরুতর আহত দোকানদারকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ২ মার্চ দুপুর ১ টায় এই ঘটনা ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ফার্নিচার মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

স্থানী সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার উপজেলা সদরের ইছাখালী এলাকায় রাউজানের গশ্চি এলাকার মো. মনছুর আলম (২৬)’র মালিকানাধীন ফার্নিচার দোকানে প্রতিদিনের মতো কাজ করছিল রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের মৃত আমির হোসেনের পুত্র মো. রাশেদ (২১)। কাজের এক পর্যায়ে দুপুর ১ টায় ফার্নিচার দোকানের মালিক মনছুরের সাথে তুচ্ছ ঘটনায় কর্মচারি রাশেদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দোকানের কর্মচারি রাশেদ মালিককে হাতে থাকা করাত দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত দোকান মালিককে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে বিষয়টি রাঙ্গুনিয়া থানার পুলিশ খবর পেয়ে দোকান কর্মচারি রাশেদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আহত মনছুর আলমের বাড়ি রাউজান হলেও সে পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় সাবেক এমপি. মো. নজরুল ইসলামের বাড়িতে বসবাস করে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত রাশেদকে আটক করা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post