
চট্টগ্রাম :: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে। তবে পুলিশের বাধা সরিয়ে মিছিল এবং দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশও করেছে বিএনপি।
শনিবার বিকেল ৪টার দিকে মিছিলের জন্য নগরীর কাজির দেউড়ির মোড়ে ভিআইপি টাওয়ারের সামনের সড়কে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এসময় অন্যান্যের মধ্যে সেখানে ছিলেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাৎ হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং নগর মহিলা দলের সভানেত্রী ও কাউন্সিলর মনোয়ারা বেগম মণি। এই অবস্থায় শাহাদাৎ হোসেন এবং আবুল হাশেম বক্কর ভিআইপি টাওয়ারের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। গ্যাসের দাম অস্বাভাবিক বাড়িয়ে সরকারের জনবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ জানাতে বিএনপি রাস্তায় নেমেছে। বিএনপি সবসময় জনস্বার্থ বিরোধী কমর্কান্ডের প্রতিবাদে যে কোন কর্মসূচিতে জনগণের পাশে থাকে।
তিনি বলেন, আমরা চাই না পুলিশের সঙ্গে আমাদের কোন সংঘাত সৃষ্টি হোক। এই রাষ্ট্র পুলিশী রাষ্ট্র হোক এটা আমরা চাই না। গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার আছে। আমরা পুলিশকে জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
সেখানে দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করে বিএনপি। এসময় কার্যালয়ের বাইরে অবস্থান নেয় পুলিশ। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে পাঁচ প্লাটুনে প্রায় দেড়শ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এসি কোতয়ালি জাহাঙ্গীর আলম।
সিটিজিসান.কম/রবি
Print This Post
