অনলাইন ডেস্ক :: বাংলাদেশে ভারতীয় ৩ টি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বাংলাদেশে চ্যানেল তিনটি সম্প্রচারে আর কোনো বাধা নেই।
রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সাথে সম্প্রচার বন্ধের আরজি জানিয়ে করা রিট খারিজ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এখলাস উদ্দীন ভূঁইয়া। ভারতীয় চ্যানেলের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।
এর আগে গত ২৫ জানুয়ারি এ রুলের ওপর শুনানি হয়। এদিন শুনানি শেষে রায়ের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দিয়ে চ্যানেলগুলো সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

