চট্টগ্রাম :: বৈদ্যুতিক গোলযোগ থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর ও নজুমিয়াহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি মোমবাতি কারখানা, দুটি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপ ও দুটি দোকানে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর বিশান্তর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে মোমবাতি কারখানার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট এলাকার সিএনজি অটোরিকশার ওয়ার্কশপে বৈদ্যুতিক গোলযোগ থেকে সকাল ৫টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ২টি সিএনজি অটোরিকশার ওয়ার্কশপ, ২টি স্টিলের আলমারির দোকানের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

