২৪ ঘণ্টায় বিজনেস ভিসা দেবে সৌদি সরকার

আপডেট: ১২ জানুয়ারী ২০১৭ ২:৪৬ অপরাহ্ন

7773

অনলাইন ডেস্ক :: বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন পদ্ধতি চালু করেছে সৌদি আরব সরকার। মাত্র একদিন অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যেই দেশটি বিদেশি ব্যবসায়ী বা ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বিজনেস ভিসা দেবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উসামা নুগালি বিষয়টি নিশ্চিত করেছেন বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, একদিনের মধ্যে বিদেশিদের বিজনেস ভিসার ব্যবস্থা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ভিসার আবেদন প্রক্রিয়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিল থেকে বলা হয়, সৌদির বেসরকারি খাতে উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এ পরামর্শ আসার পরই বিদেশি বিনিয়োগকারীদের ভিসার ব্যবস্থা আরও দ্রুত সম্পন্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদলের জন্য ৩০ দিনের বদলে দুইদিনের মধ্যে ভিসা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি অ্যারাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post