রাঙ্গুনিয়ায় জিপিএ ৫ জেএসসিতে ১৬২ জন, পিইসিতে ৪৭৩ জন

আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৬ ৪:৪৩ অপরাহ্ন

rangunia

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জে.এস.সি পরীক্ষায় ৫২২০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৭৮৮ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন শিক্ষার্থী। পাসের হার ৯১.৭২ ভাগ। জে.ডি.সিতে(মাদ্রাসা) ৬৯৬ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৭৪ জন।

এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। পাসের হার ৯৬.৮৩ ভাগ। পিইসিতে উপজেলার ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৭৩ জন। পাসের হার ৯৮.৫৭ ভাগ। এর মধ্যে ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবতেদায়ী ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৯৫.৫১ ভাগ বলে জানান রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিছ।

রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, এবার জে.এস.সিতে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপজেলার সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ৬৩জন পরীক্ষার্থীদের মধ্যে ২১জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাশের হারও শতভাগ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post