চট্টগ্রাম :: নগরীর আকবরশাহ থানাধীন কর্নেলহাটের মুকিম তালুকদার পাড়ার একটি জঙ্গি আস্তানা থেকে তিনজনকে আটক করেছে র্যাব। এসময় জঙ্গি আস্তানা থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালায় র্যাব।
র্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে আটক করা হয়েছে। আস্তানা থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের আটকের মধ্য দিয়ে অভিযান শেষ হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

