চট্টগ্রাম :: নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে মিজানুর রহমান (৪২) নামে এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর তার লাশ উদ্ধার করা মর্গে পাঠানো হয়েছে।
মিজানুর নগরীর মুরাদপুর এলাকায় একটি পোশাক কারখানার কর্মী বলে ওসি জানান। মিজানুর নগরীর টাইগার পাস এলাকায় রেলওয়ে কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

