নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ আগস্ট, ২০২১ শনিবার ০৩:২০ পিএম
চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা৷ সেই সাথে চট্টগ্রামবাসীর জন্য এখন নতুন মাথা ব্যাথা ডেঙ্গু রোগ। করোনা এবং ডেঙ্গু প্রতিরোধে ঘর-আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতা তৈরির লক্ষ্যে র্যালিসহ দুই হাজার পাঁচশ’ পিস মাস্ক বিতরণ করেছে পতেঙ্গা থানা পুলিশ।
শনিবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বন্দর বিভাগের ডিসি এসএম মেহেদী হাসানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে র্যালি করা হয়েছে। একইসাথে দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এলাকার ৫টি বিটে মাস্ক বিতরণ করা হয়েছে।’
‘আজ (শনিবার) বিকেল পর্যন্ত আড়াই হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি আগামী একমাস চলবে।’— যোগ করেন ওসি।
Print This Post
