১৬ শ্রমিক রক্তাক্ত ‘ক্লিফটন গ্রুপের’ বাস উল্টে

আপডেট: ৬ অগাস্ট ২০২১ ৪:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ আগস্ট, ২০২১ শুক্রবার ০৪:৩০ পিএম

চট্টগ্রামের বায়োজিদ থানার চা বোর্ডের সামনে সড়ক দুর্ঘটনায় ক্লিফটন গ্রুপের গাড়ি উল্টে আহত হয়েছেন ১৬ শ্রমিক। আহতদের মধ্যে ৭ জনকে ক্লিফটন গ্রুপের অফিসের ভিতরে এবং বাকি ৯ জন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় কারখানায় যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতালে ভর্তি হওয়া ৯ আহত শ্রমিক হলেন— লোকমান (৩০), অরুণ পাল (৪০), মিন্টু বিকাশ চৌধুরী (৪৮), নুর মোহাম্মদ (৩৪), রাজিব হোসেন (২৬), ঝর্ণা বেগম (২৬), তৃপ্তি বড়ুয়া (৪৫), সুলতানা (৪০), জরিনা বেগম (৫৫)।

এদের চমেক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহতদের অবস্থা আশংঙ্কামুক্ত বলে জানা গেছে ।

মোহাম্মদ শাহজাহান নামের একজন শ্রমিক জানান, চা বোর্ডের সামনে ক্লিফটন গ্রুপের শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের ভিতরে থাকা ১৬ জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ক্লিফটন গ্রুপের অফিসের ভিতরে নিজেস্ব চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সিএস

Print This Post Print This Post