অবৈধ সম্পদ অর্জন, ওসি প্রদীপ ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

আপডেট: ২৮ জুলাই ২০২১ ১:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ জুলাই, ২০২১ বুধবার ১২:৫০ পিএম

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।

গতকাল (২৭ জুলাই) আদালতে এই অভিযোগ পত্র দাখিল করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

দুদক সুত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনে এ মামলা করেন। মামলায় ওসি প্রদীপ ছাড়াও তার স্ত্রী চুমকিকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।

দুদক সুত্রে আরও জানা যায়, এ দুইজনের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনেছে দুদক। এ মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কারাগারে থাকলেও তার স্ত্রী পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফের কাছে বাহারছড়া চেকপোস্টে গত বছরের ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলিকে ১ নম্বর এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

সিএস

Print This Post Print This Post