নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ জুলাই, ২০২১ সোমবার ১২:০০ পিএম
চট্টগ্রামের খুলশী থানার ওয়াসার মোড় এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. সালমান (২১) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাইলেভেল রোডে আনোয়ার হোসেন ও নুর হোসেন টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ঠিকানা জানা যায়নি।
চমেক সুত্রে জানা যায়, সোমবার সকালে হাইলেভেল রোডে আনোয়ার হোসেন এবং নুর হোসেন টাওয়ারে ছয়তলা ভবনে কাজ করার সময় অসাবধানতার কারণে সেখান থেকে পড়ে গুরুতর আহত হন সালমান। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) দায়িত্বরত পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
