অস্ত্রসহ র‍্যাবের হাতে সন্ত্রাসী ধরা বায়েজিদে

আপডেট: ৩ জুন ২০২১ ২:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ জুন, ২০২১ বৃহস্পতিবার ০২:২০ পিএম

চট্টগ্রামের বায়েজিদ থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সোবহান সাগর (২৫) নামে এক অবৈধ অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৭। বুধবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

আটক আব্দুস সোবহান সাগর বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের আব্দুল খালেকের পুত্র। সে বর্তমানে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, দীর্ঘ দিন যাবৎ সে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আগের ১টি অস্ত্র মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি এলজিসহ একজন অবৈধ অস্ত্র বিক্রেতাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বিক্রয় করতো এবং নিজেরাও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।’

আটক আসামি এবং উদ্ধারকৃত আলামত বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সিএস

Print This Post Print This Post