নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ জুন, ২০২১ বুধবার ০৯:৫৬ এএম
চট্টগ্রামে ফুটবল ট্রেনিং অ্যাকাডেমির অফিসে জুয়ার আসর চলাকালে অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার ১শ টাকাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার ব্যবহৃত ৮ প্যাকেট তাস-ও জব্দ করা হয়।
মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেস ভবনের দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মো. মুসলিম উদ্দীন(৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসীম উদ্দীন (৩৮), মো. রুবেল উদ্দীন (৩২), মো. এমরান উদ্দীন (৫০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়াড়িরা বিল্ডিংয়ের ছাদে, প্রবেশ মুখে, পিছনে ও বিভিন্ন অলি গলিতে লোক দিয়ে পাহারা বসিয়ে জুয়ার আসর বসায় বলে স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় রেফারি সমিতির অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সরমঞ্জামসহ ১৯ জনকে আটক করা হয়। এ সময় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে আশেপাশের এলাকায় পাহারা বসিয়ে খেলা পরিচালনা করে আসতো।’
সিএস
Print This Post
