নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ জুন, ২০২১ মঙ্গলবার ১২:৩০ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় করোনাভাইরাসের উপসর্গ অর্থাৎ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শাবানা খাতুন (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান।
নিহত শাবানা আজিম গ্রুপের কালুরঘাটের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তার দুই বছরের একটি সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘চান্দগাঁও এলাকা থেকে অসুস্থ অবস্থায় এক নারী শ্রমিককে হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ জরুরি বিভাগে রাখা হয়েছে। স্বজনরা আসলে তার লাশ হস্তান্তর করা হবে।’
সিএস
Print This Post
