নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মে, ২০২১ শুক্রবার ০১:৪০ এএম
নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারকে নগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) শাখায় বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) পরিদর্শক মো. কামরুজ্জামানকে।
বৃহস্পতিবার (২০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন।
সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ বাংলানিউজকে জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকারকে বদলি করা হয়েছে।
নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে (ডিবি-পশ্চিম) পরিদর্শক মো. কামরুজ্জামানকে। প্রিটন সরকারকে পরিদর্শক (ডিবি-পশ্চিম) বদলি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এর আগে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
Print This Post
