তারাবি শেষে মসজিদেই মুসল্লীর মৃত্যু

আপডেট: ৪ মে ২০২১ ১:১৩ অপরাহ্ন

ফাইল ছবি

সিএস ডেস্ক | আপডেট : ৪ মে, ২০২১ মঙ্গলবার ০১:১০ পিএম

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় তারাবি নামাজ শেষে মসজিদেই মারা গেছেন গাজী শরাফত আলী (৫২) নামের এক ব্যক্তি।

সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টায় হামজারবাগের বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত শরাফত আলী খাগড়াছড়ির মানিকছড়ির ডেনগোয়াছড়া গ্রামের জেদু মিয়ার ছেলে। তিনি মুরাদপুর এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে।ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে একব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সিএস

Print This Post Print This Post