নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ এপ্রিল, ২০২১ সোমবার ০৭:০০ পিএম
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় যুবলীগ নেতা পরিচয় দিয়ে বিদ্যুৎ ভবনের ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে ডবলমুরিং থানা পুলিশের হাতে আটক হয়েছে ৬ চাঁদাবাজ।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের ৬ তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শাহানুর শাহিন(৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির (৪৫), মো. তৌহিদুল আলম(৪০), মো. ওসমান গনি দুলু (৪৫), ও মো. নুরুল আফছার টিপু(৪৫)।
নিজেদের তারা যুবলীগ নেতা দাবি করলেও নগর বা ওয়ার্ড কমিটিতে তাদের কোনো পদ-পদবি নেই।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছে যুবলীগ নেতা পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল তারা। সেই মোতাবেক আজ বিদ্যুৎ ভবনের ৬ষ্ঠ তলায় চাঁদার টাকা আনতে গেলে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আরএইচ/সিএস
Print This Post
