বিক্রয় নিষিদ্ধ ওষুধ রেখে জরিমানা গুণল হাজারী গলির ৪ ফার্মেসি

আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ৯:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ মঙ্গলবার ০৯:১০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার হাজারী গলিতে বিক্রয় নিষিদ্ধ, অননুমোদিত বিদেশি মিস ব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ওষুধ বিক্রির দায়ে চার ওষুধের দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বলেন, ‘হাজারী গলির ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি ওষুধের দোকানে প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ, অননুমোদিত বিদেশি মিস ব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ওষুধসহ সরকারিভাবে বিনামূল্যে বিতরণ যোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।’

তিনি বলেন, ‘এসময় নিউ ড্রাগ হাউসকে ১ লাখ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা,  গোপাল মেডিকেল হলকে ৮০ হাজার টাকা, প্রভাতী ড্রাগ হাউস কে ৪০ হাজার  টাকাসহ চারটি দোকানকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অবৈধ ওষুধগুলো বিধিমোতাবেক ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিউল হোসেন রবি/সিএস

Print This Post Print This Post