নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ এপ্রিল, ২০২১ সোমবার ০৭:৪০ পিএম
চট্টগ্রামের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
সোমবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘ভোর ৪টার দিকে মাইলের মাথা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি। পরে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।
সিএস
Print This Post
