বাসে অচেতন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ম্যাজিস্ট্রেট

আপডেট: ৪ এপ্রিল ২০২১ ৫:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ এপ্রিল, ২০২১

চট্টগ্রামের খুলশী থানার জিইসি মোড় এলাকায় একটি নাস থেকে অচেতন এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট।

রবিবার (৪ এপ্রিল) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই যাত্রীকে উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তাৎক্ষনিকভাবে ওই অচেতন যাত্রীর নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে কারণেই অভিযান চালানো হচ্ছিলো জিইসি মোড় এলাকায়। এসময় একটি বাসের পেছনের সিটে অচেতন অবস্থায় এক যাত্রীকে পড়ে থাকতে দেখি।’

‘ তাকে তৎক্ষনাৎ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দিই। বাসের মধ্যে হয়তো কোন প্রতারক বা মলম পার্টির খপ্পড়ে পড়েছিল ওই যাত্রী।’— যোগ করেন তিনি।

সিএস

Print This Post Print This Post