চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলমের করোনা পজিটিভ

আপডেট: ২৫ মার্চ ২০২১ ১০:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ১০:৫০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। বর্তমানে তিনি ছুটিতে থাকায় তাঁর স্থলে দায়িত্ব পালন করছেন ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

বুধবার (২৪ মার্চ) নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ।

তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় কাস্টমস হাউসের কমিশনার মহোদয় জানতে পারেন করোনা পজেটিভ হওয়ার বিষয়টি। ফলে ভ্যাট কমিশনারকে দায়িত্ব দিয়ে তিনি ঢাকায় চলে যান। তিনি পরিবারের সাথে কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানতে পেরেছি।’

সিএস

Print This Post Print This Post