১০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার কোতোয়ালীতে

আপডেট: ২৫ মার্চ ২০২১ ১:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ০১:৫০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস মোড় থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান আরও এক নারী মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার জেলার মো. জাফর আলমের ছেলে মো. সরওয়ার কামাল (২২) ও মৃত গুরা মিয়ার মেয়ে রশিদা বেগম (৫৯)। পলাতক অপরজন রোজিনা বেগম (৩৮)। তিনি সীমান্তবর্তী এলাকা চৌদ্দগ্রাম থেকে গাঁজা সরবরাহ করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস মোড়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে জেনে অভিযানে যায় পুলিশের একটি টিম। অভিযানে গেলে পুলিশ দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু ধাওয়া করে পুলিশ তাদের ধরে ফেলে এবং জেরার মুখে তারা মাদক পাচারের কথা স্বীকার করে। তাদের কাছে থাকা তিনটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘দুই মাদক চোরাকারবারীকে সিনেমা প্যালেস থেকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।’

সিএস

Print This Post Print This Post