করোনা: ফের মৃত্যু চট্টগ্রামে, নতুন শনাক্ত ২০৮

আপডেট: ২৫ মার্চ ২০২১ ১২:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ১২:১০ পিএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০৮ জন। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮৭২টি। করোনায় এদিন একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ১৭৪ জন এবং উপজেলায় ৩৪ জন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।

উল্লেখ্য এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ৫০০ জন। সর্বমোট মৃত্যু ৩৮৪ জন।

সিএস

Print This Post Print This Post