নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ মার্চ, ২০২১ বুধবার ১২:২০ পিএম
চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় নির্মাণাধীন ভবনে ছাদ ঢালাইয়ের সময় দুর্ঘটনায় মো. জসিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।
বুধবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক লিমিটেডের একটি ভবনে কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জসিম নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন চান্দাই জাইল্লা পাড়ার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ঢালাইয়ের কাজ চলাকালে মিকশ্চার মেশিন ছাদে ওঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘আহত ২ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
সিএস
Print This Post
