করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১১১

আপডেট: ২১ মার্চ ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মার্চ, ২০২১ রবিবার ১১:৩০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯১০টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৭ হাজার ৫৪১ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রবিবার (২১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ১০০ জন এবং উপজেলায় ১১ জন।

অন্যদিকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমে সর্বশেষ টিকা নিয়েছেন ৪ হাজার ৮২১ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার ৪৪০ জন এবং উপজেলায় ১ হাজার ৪৮১জন।

এখন পর্যন্ত ৪ লাখ ৩ হাজার ৫৫৩ জন টিকা গ্রহণ করেছেন।

সিএস

Print This Post Print This Post