নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ মার্চ, ২০২১ রবিবার ০১:২০ পিএম
চট্টগ্রামের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো ওয়াজিদুর রশিদ (১৭)। তার বাবা রোগাক্রান্ত হয়ে মারা যায় বেশ কিছুদিন আগে। বাবার চিকিৎসার খরচের জন্য বিক্রি করতে হয় তার ব্যবহৃত মোবাইল ফোন। কিছুদিন পরই মায়ের কাছে তার বায়না, নতুন মোবাইল চাই। আর সেই শখ পূরণ না করায় অভিমানে নিজের জীবনটাই দিয়ে দিল সে।
শনিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় নগরের পূর্ব রামপুরা ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকার নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর।
নিহত ওয়াজিদুর রশিদ নগরের পূর্ব রামপুরা ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকার মৃত হারুনুর রশিদের পুত্র। চিটাগাং লিবার্টি স্কুলে নবম শ্রেণিতে অধ্যায়নরত ছিল সে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে নিহতের পারিবারের বরাত দিয়ে বলেন, ‘মূলত মোবাইল কিনে না দেওয়ায় মায়ের সাথে রাগারাগি ও এক পর্যায়ে অভিমান করে সে আত্মহত্যা করে।’
‘বিকেল ৫টার দিকে তার লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসে তার পরিবার। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’ বলেন তিনি।
আরএইচ/সিএস
Print This Post
