নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ মার্চ, ২০২১ শুক্রবার ০১:৪০ পিএম
বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৩১ জন। একইদিনে মৃত্যুবরণ করেছেন একজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ২৭৮ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭৯ জনে।
শুক্রবার (১২ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
সিভিল সার্জন সূত্র জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন,।বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ এসেছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়নি।
সিএস
Print This Post
