নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ মার্চ, ২০২১ বুধবার ০৩:৫০ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী সেতু এলাকায় তল্লাশি চালিয়ে তাদের দুজনকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন— জোহরা বেগম (৪৮) এবং মোহাম্মদ রাসেল (২০)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার বরইতলী এলাকায়।
বাঁশখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, ‘আটক দু’জন অটোরিকশায় করে বাঁশখালীর দিকে আসছিল। তাদেরকে তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে যুক্ত। এই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
এমবিইউ/আরএইচ
Print This Post
