আন্দরকিল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: ৮ মার্চ ২০২১ ১২:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ মার্চ, ২০২১ সোমবার ১২:৪০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় মম্মি বড়ুয়া (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে দাগ রয়েছে জানিয়েছেন চিকিৎসক।

রবিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে প্যারাগন সিটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মম্মি বড়ুয়া রাউজানের পাহাড়তলী এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সবার অগোচরে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে মম্মি বড়ুয়ার পরিবার দাবি করেছে।

তিনি বলেন, কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। মরদেহের বিভিন্ন স্থানে দাগ রয়েছে জানিয়েছেন চিকিৎসক।

সিএস

Print This Post Print This Post