বেড়াতে আসা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইপিজেডে

আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২১ ১০:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ১০:০৮ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলায় জাহানারা বেগম (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নয়ারহাটের বক্স আলী মুন্সি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জাহানারা বেগম স্বামী সহ সিলেটের হবিগঞ্জ জেলা থেকে বেড়াতে এসেছিলেন মামার বাসায়৷

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ওই নারী হবিগঞ্জ থেকে তার মামার বাসায় স্বামীসহ বেড়াতে এসেছিলেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি।’

এবিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা হিসেবেই ধরে নিচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।’

আরএইচ/সিএস

Print This Post Print This Post