রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কা, আগ্রাবাদে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২১ ২:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার ০২:১০ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদে মোটরসাইকেলের ধাক্কায়  হাফেজ আব্দুর সাত্তার (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর সাত্তার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলতখাঁ এলাকার মৃত কালা মিয়া মোল্লার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ হোসেন বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় এক মোটরসাইকেল আরোহি ওই পথচারীকে ধাক্কা দেয়।’

‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’—যোগ করেন তিনি।

সিএস

Print This Post Print This Post