নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ বুধবার ১০:৫০ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হাসান (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মৃত মো. হাসান হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার তালুকদার বাড়ির মৃত মাহমুদুর রহমানের পুত্র। তিনি রাঙ্গুনীয়া থানার মাদক মামলার আসামি।
গত মঙ্গলবার আদালত থেকে পুলিশের মাধ্যমে হাসানকে কারাগারে পাঠানো হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান বলেন, ‘কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করার সময় তার অসুস্থ্যতার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মো. হাসানের মৃত্যু হয়। ’
সিএস
Print This Post
