চট্টগ্রামে ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১ ১:০৩ অপরাহ্ন

ডেস্ক নিউজ | আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ বুধবার ০১:০৩ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৬১৯ জনে। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৫৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৫৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

চবি ল্যাবে ২ জন, বিআইটিআইডি ল্যাবে ১২ জন, চমেক ল্যাবে ৩০ জন এবং সিভাসু ল্যাবে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করে ১১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৭টি নমুনা পরীক্ষা করে ৪টি নমুনা পজেটিভ আসে। তবে এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫১৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ৮ জন।

তিনি আরও বলেন, করোনার টিকা প্রদান কার্যক্রমে সর্বশেষ একদিনে টিকা নিয়েছেন ১৫ হাজার ৮৯৫ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭ হাজার ৭৯৫ জন এবং উপজেলায় ৮ হাজার ১০০ জন।

সিএস

Print This Post Print This Post