চট্টগ্রামে একদিনে টিকা নিলেন ২৩ হাজার ৪৭৩ জন, শনাক্ত ৩৭

আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২১ ১১:৩০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ১০:০০ এএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ৩৮৮ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

অন্যদিকে চট্টগ্রামে শনিবার টিকা নিয়েছেন ২৩ হাজার ৪৭৩ জন। এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১১৫ জন টিকা গ্রহণ করেছেন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৭ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৬টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০টি নমুনা পরীক্ষা করে ৫টি নমুনা পজেটিভ শনাক্ত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এদিন কোনো পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ১৮২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৫ জন এবং উপজেলায় ২ জন।

তিনি আরও বলেন, করোনার টিকা কার্যক্রমের সপ্তম দিনে টিকা নিয়েছেন  ২৩ হাজার ৪৭৩ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১১ হাজার ১৪৪ জন এবং উপজেলায় ১২ হাজার ৩২৯ জন।

সিএস

Print This Post Print This Post