সাংবাদিকসহ ১৫ কোভিড হিরো পেলেন সম্মাননা পদক

আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৮:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার ০৮:৩০ পিএম

চট্টগ্রামে কোভিড হিরো’স সম্মাননা পেলেন সাংবাদিকসহ ৮ ব্যক্তি ও ১০ সংগঠন। করোনা মহামারীর দুঃসময়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকার স্বীকৃত স্বরুপ তারা এ সম্মাননা পান।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরের হোটেল পেনিনসুলায় গ্র্যান্ড লাইফ এক্সপো-২০২১ অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হয়৷

ডা. মহিউদ্দিন মাসুমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রামের কোভিড হিরো হিসেবে একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, ড. বিদ্যুৎ বড়ুয়া, রেহানা বেগম রানু, তানভীর শাহরিয়ার রিমন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, গাওসিয়া কমিটি, আল-মানহিল কল্যাণ ফাউন্ডেশন, কর্ণফুলী ফাউন্ডেশনের সৈয়দ জালালউদ্দিন আহমেদ রুম্মান, অক্সিজেন ফর লাইফ ফাউন্ডেশনের রাকিব উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সমাজে ত্যাগী মানুষ আছে বলেই মানবতার মমার্থ বিদ্যমান আছে। তাই ত্যাগী মানুষরাই সমাজের মঙ্গলালোক জ্বালিয়ে রাখেন।’

মেয়র বলেন, ‘একাত্তরে ত্যাগী মানুষের কারণে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। করোনাযুদ্ধেও ত্যাগী কিছু মানুষ ছিলেন বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এরা জাতির সম্পদ।’

রেজাউল করিম বলেন, ‘ফরাসী বিপ্লবে তরুণ বিপ্লবীরা বলেছিলেন তারা যে ত্যাগ করেছেন তা ভবিষ্যতের জন্যই। আজ বাংলাদেশে কোভিড মোকাবেলায় সম্মুখ যোদ্ধারা তাদের ত্যাগ সুন্দর আগামীর জন্য নিবেদন করেছেন।’

এসময় কোভিড হিরো সম্মাননাপ্রাপ্তদের মধ্যে একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, মেট্রোপলিটন পুলিশের এডিসি শাহ আবদুর রব, আজাহার মাহমুদ, বখতেয়ার উদ্দীন, ওসি মো. মহসীন, মঞ্জুর আলম, ডা. মোহাম্মদ মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

আরএইচ/এসএ

Print This Post Print This Post