আকবরশাহতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২১ ৭:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৭:০০ পিএম

চট্টগ্রামের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ এলাকা থেকে মো. ইসমাইল হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় পূর্ব ফিরোজশাহ এলাকার বড় মসজিদ মার্কেটের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেনের বাড়ি নোয়াখালী জেলার মাইজদি উপজেলায়। মানসিক ভারসাম্য হারিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভবঘুরে জীবন কাটাতেন তিনি।

আকবরশাহ থানার এসআই আলমগীর হোসেন বলেন,‘তার ভাইয়ের বক্তব্য মতে ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।’

সিএস

Print This Post Print This Post