দুই কোটি টাকার দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী গ্রেপ্তার পতেঙ্গায়

আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২১ ৯:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ১০:০০ এএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার কামাল আতাতুর্ক সড়কের নামকরা ব্যবসায়ী জহির উদ্দিন আহমেদ। তার পরিচালিত চারটি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে ফেরত না দেওয়ার একের পর তার বিরুদ্ধে সাতটি চেক প্রতারণা মামলা দায়ের করে বিভিন্ন ব্যক্তি।

এসব ব্যক্তিদের বকেয়া চেকের প্রাপ্ত অর্থ পরিশোধ না করে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ৬ টি চেকের বিপরীতে সাজা দেয় আদালত। তার মধ্যে একটিতে বর্তমানে গ্রেপ্তার পরোয়ারা জারি রয়েছে। ২০১৯ সালে বিভিন্ন মেয়াদে ওই ৬ টি চেকের বিপরীতে দুই কোটি টাকা জরিমানা করে চট্টগ্রামের আদালত। খবর পেয়ে জহির উদ্দিন আহমেদ গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানার পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জহির উদ্দিন আহমেদ পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ হাফিজুর রহমান মসজিদ সড়ক মৃত জাকির আহম্মেদের পুত্র।

পুলিশ জানায়, আসামি জহির উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী। তার চারটি প্রতিষ্ঠান মেসার্স সাগর এন্টারপ্রাইজ, সী সাইড সিএনজি ফিলিং স্টেশন, এসএস কর্পোরেশন এবং জহির টিম্বার। এছাড়া মনি মুক্ত সোসাইটির চেয়ারম্যানও তিনি। এসব প্রতিষ্ঠানের নাম দিয়ে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। দীর্ঘদিন দুই বছর ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৭ টি মামলার মধ্যে ৬ টিতে সাজারও হয়েছে। একটি ওয়ারেন্ট আছে। চেকের মামলায় তার বিরুদ্ধে দুই কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রামের আদালত।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অপারেশন অফিসার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, ‘জহির উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাতটি মামলার মধ্যে ৬টি সাজাও হয়েছে। একটি বর্তমানে ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘ দুই বছর ধরে পলাতক রয়েছেন। আজ (বুধবার) দুপুরে মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরএইচ/সিএস

Print This Post Print This Post