কমিটি নিয়ে নগর ছাত্রলীগের বিক্ষোভ, ইমু-দস্তগীরের ছবিতে জুতাপেটা

আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২১ ৬:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৬:১০ এএম

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ১৩ ইউনিটের ঘোষিত কমিটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাজী মুহাম্মদ মহসীন কলেজের সামনে বিক্ষোভ করেন তারা।

এর আগে বিকেলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের অনুমোদনে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজসহ ১৩ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।

এদিকে বিক্ষোভে নেতা-কর্মীরা ইমু ও দস্তগীরের ছবিতে জুতা পেটাও করেন।

অন্যদিকে ১২ইউনিটে কমিটি গঠন নিয়ে নগরের জামালখানে বিক্ষোভ করেছে সাবেক মেয়র নাছিরের অনুসারীরা। এছাড়া বায়েজিদ এলাকায়ও বিক্ষোভ হয়েছে ঘোষিত কমিটির বিরুদ্ধে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘মহসীন কলেজের সামনে কিছু ছাত্র বিক্ষোভ করেছে।
তবে কিছুক্ষণ পর আবার ক্যাম্পাসে ফিরে গেছে। তবে কাউকে আটক করা হয়নি।’

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘যারা ছাত্রলীগে কাজ করেছে কমিটিতে সবাইকে রাখার চেষ্টা করা হয়েছে। একটি কমিটি দিলে সবাইকে খুশি করা যায় না।’

সিএস/এসএ

Print This Post Print This Post