নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৮:৩০ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানার আরাকান রোডে ট্রাক-মোটর সাইকেলের সংঘর্ষে মো. আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাজেরা তজু ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন পাঁচলাইশ থানার মোহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার এসআই মো. আব্দুর কুদ্দুস।
তিনি বলেন, ‘নিহত ব্যবসায়ী আলাউদ্দিন বাসা থেকে মোটরসাইকেল নিয়ে মৌলভীপুকুর পাড়ের দোকানে যেতে বের হয়েছিলেন। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সিএস
Print This Post
