নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ০৩:৩০ পিএম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে চট্টগ্রাম রুটে আসছিল ইয়াবা ট্যাবলেটের বড় চালান। সেখানে পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কারের বহন করেছিলিএসব ইয়াবা। খবর পেয়ে হাতেনাতে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম টুটুল (৩৬) পাবনা জেলার সাথিয়া থানাধীন গোপিনাথপুর উত্তরপাড়া এলাকার সামছুল হকের পুত্র।
পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম টুটুলকে আটক করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ইয়াবা চালান নিয়ে আসছিল কক্সবাজার থেকে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
সিএস
Print This Post
